জয়পুরহাটে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার
জয়পুরহাট সদর উপজেলায় এক তরুণীর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে, যাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গতন শহর এলাকা থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, রাস্তার পাশে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ মৃহদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতলে পাঠায়।
তিনি বলেন, “শুক্রবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
সালোয়ার- কামিজ পরা ওই তরুণীকে এলাকাবাসী শনাক্ত করতে পারেননি বলেও তিনি জানান।
