২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় পিকআপ চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যানের এক চালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 08:10 PM

নিহত ওহাব আলী (৫০) শরীয়তপুরের ছামটা গ্রামের আশরাফ আলী আকন্দের ছেলে।

কুমিরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ হারুণ পাশা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

"তবে ওহাবের পিকআপকে বাস বা ট্রাক কি ধরনের গাড়ি ধাক্কা দিয়েছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি।"

অগ্নিনির্বাপক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মধ্যরাতে ঢাকাগামী একটি গাড়ি চট্টগ্রামমুখী ওই পিকআপ ভ্যানকে সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

"খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ওহাবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।"

রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওহাবকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়ুয়া জানান।