২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলায় নদীতে ডুবে ঢাকার এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 07:51 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার দুপুরে মৃত আকিব মাহমুদ (১৮) ঢাকার শেরেবাংলা নগর এলাকার হাবিবুর রহমানের ছেলে ও রেসিডেন্সিয়াল মড়েল কলেজের ছাত্র।  

আকিবের মামা মনিরুজ্জামানের বরাত দিয়ে সোনাগাজী মডেল থানার ওসি সৈয়দুল মোস্তফা জানান, আকিব সোনাগাজীর চর মজলিসপুর এলাকায় ‘ছোট ফেনী’ নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুবে যান।

এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে আকিবের লাশ উদ্ধার করে।

এর আগে গত সপ্তাহে আকিব ঢাকা থেকে নানার বাড়ি নেত্রকোনায় বেড়াতে যান। সেখান থেকে গতকাল সোমবার এক বন্ধুর ভাইয়ের বিয়েতে যোগ দিতে ফেনী যান।

আকিবের লাশ ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।