২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পুড়েছে ২৪ দোকান

ফেনীর ছাগলনাইয়া বাজারে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ২৪টি দোকান পুড়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

মঙ্গলবার দুপুরে ওই বাজারের খাজা মার্কেটের এ আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দুই ব্যবসায়ী।

ওই মাকের্টের মালিক মোখলেছুর রহমান বলেন, দুপুরে মার্কেটের গুদাম ঘরের একটি তেলে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে তেল, সিরামিক, কাগজ, মুদি, প্লাস্টিক, জুতাসহ বিভিন্ন পণ্যের ২৪টি দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাতে গিয়ে দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

ছাগলনাইয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ মাহমুদুল হক জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।