২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে মাছ ছিনতাই, উদ্ধার মিরপুরে

টঙ্গি থেকে এক ব্যবসায়ীর ছিনতাই হয়ে যাওয়া ২৬ লাখ টাকার মাছ রাজধানীর মিরপুরের একটি বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

পল্লবী থানার পরিদর্শক বিপ্লব কিশোর শীল বলেন, সোমবার রাত ১১টার দিকে মিরপুর ১১ এর বাজার থেকে ওই মাছগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, “নাছির নামে যাত্রাবাড়ির এক মাছ ব্যবসায়ী ভারত থেকে মাছের চালানটি আমদানি করছিলেন। সোমবার সন্ধ্যার দিকে টঙ্গি এলাকায় এসে ট্রাকসহ ২৭৫ বক্স মাছ ছিনতাই হয়।”

এ ঘটনায় জড়িত সন্দেহে বাজারের আড়ৎদার আনোয়ার হোসেনকে খোঁজা হচ্ছে বলেও জানান বিপ্লব কিশোর শীল।