স্কুল শিক্ষকদের বেতন দ্রুত দেওয়ার সুপারিশ
নতুন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের বেতন দ্রুত দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
বৈঠকে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে নতুন জাতীয়করণকৃত যেসব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখনও বেতন পায়নি অবিলম্বে তাদের বেতন দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।
এছাড়া দেড় হাজার প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় জমিদাতা পাওয়া না গেলে অধিগ্রহণ করার সুপারিশ করেছে কমিটি।
