২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

হবিগঞ্জের বানিয়াচংয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে এক ব্যক্তি।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 03:31 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার রাতে উপজেলার কদুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার (২৮) ওই গ্রামের এনামত মিয়ার স্ত্রী।

এ ঘটনার পর থেকে এনামত পলাতক রয়েছে।

ওসি বলেন, এনামত মিয়া স্ত্রী জেসমিন আক্তারকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দিতে বলেন। জেসমিন টাকা এনে দিতে অস্বীকার করায় তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে এনামত।

খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।