চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রামের কর্ণফুলী থানার চর পাথরঘাটায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ গৃহকর্তা ও তার ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর এএসপি সোহেল মাহমুদ জানান, মঙ্গলবার গভীর রাতে পাথরঘাটা ইউনিয়নের মুন্সেফ আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- মুন্সেফ (৬০), তার ছেলে সাইদুর রহমান (২৭) ও মো. ইসহাক আলী (৩৫)।
এএসপি সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুন্সেফ আলীর বাড়ি থেকে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করা হতো। এ খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়।
