মাগুরা হাসপাতালে আসামির মৃত্যু
মাগুরায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে মৃত খলিল ফকির (৩৬) ঢাকার যাত্রাবাড়ীর ফকির চান্দের ছেলে।
মাগুরার জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খলিল ফকির বিকাল ৫টার দিকে অসুস্থ হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর সেখানে তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতাপালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে তার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
গত ১৩ জুন খলিলকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মাগুরায় স্থানান্তর করা হয়েছিল বলে জানান জেল সুপার।
