২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত

চাঁদপুরের হাইমচর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 05:52 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চরপোড়ামুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন (৮) উপজেলার ৩ নম্বর আলগী দক্ষিণ ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, চরপোড়ামুখী গ্রামের ক্ষেত থেকে ধান নিয়ে রাস্তায় ওঠার সময় একটি ট্রাক রাকিবকে চাপা দেয়। পরে ওই ট্রাক চালকই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করলে ট্রাক চালক পালিয়ে যায়।