২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে হত্যা মামলায় গ্রেপ্তার ৪

নীলফামারীতে অটোরিকশাচালক রাকিব হোসেন হত্যায় জড়িত সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

সোমবার ভোরে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে সৈয়দপুর থানা পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে ডোমার থানা পুলিশ।

এরা হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মারুফ হোসেন (২৭), আফসার আলীর ছেলে মতিন (২৪), রণচণ্ডী গ্রামের বদিউজ্জামানের ছেলে শাহীন (২২) এবং মমিন আলীর ছেলে মোত্তালেব হোসেন (২৭)।

ডোমার থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি, রশি ও অজ্ঞান করার মলম পাওয়া গেছে।

তাদের অটোরিকশাচালক রাকিব হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১১ ডিসেম্বর সকালে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বোড়াগাড়ী সেতুর পাশ থেকে সৈয়দপুর সবজী বাজার গ্রামের পারভেজ খানের ছেলে অটোরিকশাচালক রাকিব হোসেনের (১৮) জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে।