২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৪ জনকে অপহরণ, মুক্তিপণ দাবি

বান্দরবানে আলীকদম উপজেলায় দুই ব্যবসায়ীসহ চারজনকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

Image
নীলাচলে পাহাড়ের গায়ে জুম ক্ষেত। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলাচলে পাহাড়ের গায়ে জুম ক্ষেত। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার ভোরে দৌছড়ি বাজার থেকে তাদের অপহরণ করা হয় বলে আলীকদম থানা পুলিশ জানিয়েছে।

এরা হলেন দৌছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুল খালেক (৪৫), পরান চাকমা (৪২), কাঠ শ্রমিক মো. আবু ইউছুপ (২২) ও মো. আবদুর রহিম (৩০)।

এদের মধ্যে প্রথম দুজনের বাড়ি দৌছড়ি বাজার এবং দুই কাঠ শ্রমিক আলীকদমের চৈক্ষ্যং আকবর আহম্মেদ পাড়ার বাসিন্দা।

আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসেইন জানান, সেনাবাহিনীর সহায়তায় অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. কুতুব আলী জানান, সশস্ত্র গ্রুপ ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সদস্যরা অস্ত্রের মুখে তাদের অপহরণ করেছে। অপহরণের পর এমএনপির সদস্যরা মোবাইল ফোনে তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।