জয়পুরহাটে তিন ‘প্রতারক’ গ্রেপ্তার
জয়পুরহাট শহরে নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এরা হলেন- সদর উপজেলার পলাশতলী গ্রামের আলতাফ হোসেন (৩০), ধামইরহাট উপজেলার বড়শিবপুরর গ্রামের মাহফুজ আলম (৩০) এবং এক নারী (২৪, পরিচয় প্রকাশ করা হলো না)।
ওসি রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ওই তরুণী রাতে কালাই উপজেলার বামনগ্রামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে বাড়িতে ডেকে আনেন।
পরে আলতাফ ও মাহফুজের সহায়তায় জোরপূর্বক ওই যুবকের অশ্লীল ছবি তুলে দুই লাখ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার সময় পুলিশ হাতেনাতে তাদের ধরে ফেলে।
এরা এভাবে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায় করত বলে ওসি জানান।
