২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

নওগাঁয় অপহৃত এক স্কুলছাত্রীকে ২২ দিন পর গাজীপুরে উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 10:04 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

এ সময় অপহরণকারী সন্দেহে আব্দুল গফুর (১৮) নামের এক তরুণকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রানীনগর থানার এস আই সুমন সরকার  জানান, শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

তিনি জানান, গত ২২ নভেম্বর রাণীনগর উপজেলার অলংকারদিঘী গ্রামের ওই ছাত্রীকে (১৫) স্কুলে যাওয়ার পথে স্থানীয় তরুণ আব্দুল গফুর  অপহরণ করে।

এ ঘটনায় গত ৭ ডিসেম্বর মেয়েটির বাবা বাদী হয়ে অপহরণকারী আব্দুল গফুরসহ ছয় জনকে আসামি করে একটি মামলা  করেন।