ওসির বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মাদারীপুরের ডাসার থানার ওসিসহ দু্ই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।
মামলার আসামিরা হলেন, ডাসার থানার ওসি এমদাদুল হক ও উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ।
বাদীর আইনজীবী সুদীপ্ত বসু বলেন, বিচারক বাদীর জবানবন্দী গ্রহণ করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য মামলার নথিটি মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১০ ডিসেম্বর আইনজীবী তসলিমুর রহমান কটনের বাড়িতে যান ডাসার থানার ওসি এমদাদুল হক ও উপ পরির্দশক আসাদুজ্জামান আসাদ।
তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে জানিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। এসময় চাঁদার টাকা না পেয়ে তাকে(আইনজীবী)মারধর করে দুই পুলিশ কর্মকর্তা।
