২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন আগে পাওয়া লাশের পরিচয় মিলল

রাজধানীর আগারগাঁওয়ের স্টাফ কোয়ার্টারের সামনের সড়ক থেকে দুদিন আগে উদ্ধার হওয়া একটি লাশের পরিচয় মিলেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

নিহত ওই ব্যক্তির নাম হাজী রমজান আলী (৪২)। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবন নগরে।  

রোববার নিহত রমজানের স্বজনরা হাসপাতালে এসে তার পরিচয় নিশ্চিত করে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।  

পরিদর্শক মোজাম্মেল বলেন, “শনিবার সকাল ৭টার দিকে আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে লাশটি পড়ে থাকার সংবাদ পেয়ে শেরে বাংলা নগর থানা পুলিশ সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।”

পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, “চুয়াডাঙ্গার কাপড়ের ব্যবসায়ী রমজান গত ১২ তারিখ কাপড় কিনতে ঢাকায় এসেছিল। এরপর ১৩ ডিসেম্বর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

“রমজান আলীর দেশের বাড়ি চুয়াডাঙ্গার জীবন নগর। তার স্ত্রী রাজিয়া আক্তার রেখা। তাদের তমা ও রিমা নামের দুই মেয়ে আছে।”

রমজানের মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শেরে বাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস।

“রমজানের কোন সন্ধান না পেয়ে ১২ তারিখ রাতে তার স্বজনরা দারুস সালাম থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল,” বলেন তিনি।