২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে শিবিরকর্মী গ্রেপ্তার

টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকা থেকে রোববার এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

ওই সময় তার কাছ থেকে ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও ওইসব মামলায় তদন্তে নিয়োজিত পুলিশের তালিকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মো. আনিসুল ইসলাম (২৪) নামের ওই যুবক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভারসিটি, চট্টগ্রামের (আইআইইউসি) ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

আনিসুল চট্টগ্রামের সাতকানিয়া এলাকার প্রয়াত মির্জা আব্দুল গফুর মিয়ার ছেলে।

টঙ্গী থানার এএসআই নুর-ই খোদা সিদ্দিকী জানান,  ভোর ৫টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে আনিসুল ইসলাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় টহল পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

তিনি আরও জানান, তার ব্যাগ তল্লাশি করে দুইটি বই পাওয়া যায়। তাতে সারাদেশে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে এবং কোন কোন পুলিশ কর্মকর্তা তাদের মামলা পরিচালনা করছে তার একটি তালিকা রয়েছে।

টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, আটক আনিসুলের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।