২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তিচ্ছুদের সতর্ক করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ডিজিটাল জালিয়াতির বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছুদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদারের এক বিজ্ঞপ্তিতে এবিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চার অনুষদে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর।

পরীক্ষাকেন্দ্রে সব ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় এইচ এস সি পরীক্ষার ছবি যুক্ত মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে।

রেজিস্ট্রার মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিজিটাল জালিয়াতে রোধে পরীক্ষার হলে সকল রকম ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, হেডফোন ইত্যাদি) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।”

১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা চলবে।

পরদিন সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি আসনের জন্য লড়বে ৫৬ জন। চার অনুষদের ১৭টি বিভাগের ৯১০টি আসনের জন্য মোট আবেদন করেছেন মোট ৫১ হাজার একশ ৪১ জন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাসসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) পাওয়া যাচ্ছে।