২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 02:05 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাবা হেদায়েত হোসেন রোববার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি প্রয়াত হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

১৯৩১ সালে জন্মগ্রহণকারী হেদায়েত হোসেন চৌধুরী পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পুরনো খবর:

কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যু