কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরীর মৃত্যু
কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা হেদায়েত হোসেন চৌধুরী আর নেই।
সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাবা হেদায়েত হোসেন পূর্ব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
হেদায়েত হোসেনের বড় ছেলে সাঈদ হোসেন চৌধুরী এইচআরসি শিল্পপরিবার ও ওয়ান ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি।
মেজো ছেলে সাদেক হোসেন চৌধুরী মাল্টি ড্রাইভ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
ছোট ছেলে সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি। তিনি দেশ টিভির চেয়ারম্যান ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব আছেন।
হেদায়েত হোসেন চৌধুরী ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন।
