২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়লা বোঝাই ট্রাকে ফেনসিডিল, চালক গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কয়লা বোঝাই একটি ট্রাক থেকে ৭৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 02:04 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

জয়পুরহাটের পুলিশ সুপার আবু কামাল সিদ্দিক জানান, রোববার ভোরে পাঁচবিবির ভারত সীমান্তবর্তী আটপাড়া বিজিবি ক্যাম্পের কাছে অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার ও ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফিরোজ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড়িয়া গ্রামের ইউনুস আলীর ছেলে।

এসপি বলেন, মাদকের একটি চালান হিলি হয়ে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে ভোরে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল দল ধাওয়া করে ওই ট্রাকটি আটক করে। পরে কয়লা বোঝাই ট্রাকের ভেতর তল্লাশি করে ফেনসিডিলগুলো উদ্ধার ও চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলে পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান।