২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ৯ টেম্পো আরোহী আহত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নয় টেম্পো আরোহী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 11:00 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

সালনা মহাসড়ক থানার এএসআই মো. জাকারিয়া জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা হয়।

আহতদের মধ্যে চান মিয়া, রফিকুল ইসলাম, বৃষ্টি আক্তার, দবির উদ্দিন, সাহেরা বেগম, সাহদাত হোসেন ও মিসবর আলম কোনাবাড়ী এলাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

অবস্থা গুরুতর হওয়ায় বাকি দুইজনকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে এএসআই জাকারিয়া জানান, সকালে যাত্রী নিয়ে টেম্পোটি গাজীপুর চৌরাস্তায় যাচ্ছিল। পথে বাইমাইল এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাক ধাক্কা দিলে চালকসহ নয়জন আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় বলে জানান এ পুলিশ সদস্য।