মাগুরায় পিস্তলসহ আটক ৩
মাগুরার মোহাম্মদপুর উপজেলায় পিস্তলসহ তিনজনকে আটক করেছে র্যাব।
র্যাব-৬ এর কমান্ডার মেজর আশরাফ হোসেন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার বালিদিয়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তলসহ ওই তিনজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিভিন্ন সস্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
