২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-লার্নিংয়ের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ

শিক্ষার সম্প্রসারণে ই-লার্নিংয়ের সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রামে এক সেমিনারের বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

শনিবার নগরীর চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আয়োজিত ‘ভার্চুয়াল এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে ‌এ আহ্বান জানান তারা।

সেমিনারে ই-লার্নিং নিয়ে বিশদ আলোচনা করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মিশরের ই-লার্নিং ইউনিভার্সিটির ‘অনারারি’ অধ্যাপক বদরুল এইচ খান।

সিআইইউ ও চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

মূল বক্তব্যে বদরুল এইচ খান বলেন, “ই-লার্নিংকে কাজে লাগিয়ে সরকার ই-কমার্স, ই-ইকোনমি, ই-হেলথ ও ই-গভর্নেন্সকে শক্তিশালী করতে পারে।”

বাংলাদেশের মত সীমাবদ্ধ সম্পদের দেশে ই-লার্নিংয়ের মাধ্যমে সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা যায় বলেও জানান তিনি। 

বদরুল এইচ খান বলেন, “এ জন্য আন্তর্জাতিক মানের ইন্টারনেট গতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ খাতে বিনিয়োগের জন্য সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ এর সদস্য সচিব শামসুল হোসাইন, বক্তব্য রাখেন সিআইইউ’র উপ-উপাচার্য ইরশাদ কামাল খান। 

উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, চিটাগাং সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের আহ্বায়ক ও সিআইইউ’র ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক।