২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2014, 05:42 PM

Updated : 25 Apr 2022, 05:06 PM

শনিবার উপজেলার ভদ্রখালী বাজারে এ দুর্ঘটনায় নিহত আবু রায়হান (৯)  ভদ্রখালী গ্রামের আবুল বাশারের ছেলে এবং ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

কালিগঞ্জ থানার ওসি এমদাদুল হক  জানান, সকালে স্কুলে যাওয়ার পথে ভদ্রখালী বাজারের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক রায়হানকে চাপা দিয়ে চলে যায়।

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, দুপুরে ট্রাকটি আটক করলেও চালক এবং তার সহকারীকে এখনো আটক করা যায়নি।

এ ঘটনায় বিকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।