২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হোটেলে অভিযান: ৭১ নারী-পুরুষের দণ্ড

সিলগালা করা হোটেলে বিকল্প পথে ঢুকে ‘আসামাজিক’ কাজের অভিযোগে চট্টগ্রামে ৭১ জন নারী-পুরুষকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার ভোর রাতে নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাট এলাকার হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযান চালিয়ে হোটেলটি সিলগালা করা হয়।

“কিন্তু ওই সিলাগালা করা মূল ফটক ব্যবহার না করে পেছনে আরেকটি বিকল্প পথ তৈরি করে হোটেলটিতে অসামাজিক কার্যালপ চালানো হচ্ছিল। বৃহস্পতিবার রাতে অভিযানে গিয়ে এর প্রমাণ মেলে।”

তিনি জানান, দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে একমাসের দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪১ জন মহিলা ও ৩০ জন পুরুষ। তবে হোটেল মালিককে পাওয়া যায়নি।

অভিযানের সময় স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন।