খুঁটির সঙ্গে ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রেলগেইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনের কাছে দক্ষিণ রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফেরদৌস মিয়া (২২) ও খোরশেদ আলম (২০)।
“রেলগেইট পার হওয়ার সময় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গেইটের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফেরদৌস। আর হাসপাতালে নেওয়ার পথে খোরশেদের মৃত্যু হয়।”
নিহত ফেরদৌস মিয়া রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী গ্রামের মুজিবুল হকের ছেলে। আর খোরশেদ আলম একই এলাকার আমিনুল হকের ছেলে।
