২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর পলাশ উপজেলায় বাড়িতে ঢুকে এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 02:20 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

পলাশ থানার ওসি শাহাদত হোসেন জানান, শুক্রবার ভোরে উপজেলার ঘোড়াশাল ফুলদিরটেকে এ ঘটনা ঘটে।

নিহত মিলন মিয়ার পরিবার বলছে, চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, কিছু দিন আগে মিলন মিয়া ফুলদিরটেকে তার বাড়ির নির্মাণ কাজ তদারকির সময় মহিউদ্দিন, সেলিম, আলমগীর, আরিফ ও সাইফুলসহ কয়েকজন স্থানীয় সন্ত্রাসী তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

“ওইদিন মিলন চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এর জেরেই সন্ত্রাসীরা ভোরে বাড়িতে ঢুকে স্ত্রী জেসমিন বেগমের সামনেই তাকে গুলি করে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মিলন ঘটনাস্থলেই মারা গেছেন।”

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।