খিলক্ষেতে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তিন নম্বর রোডের নির্জন এলাকায় একটি প্লটের সামনে লাশটি পাওয়া যায়।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক তেইশ বছর।
“তার গলায় কালো দাগ রয়েছে। সম্ভব তাকে শ্বাসরোধে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
