২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থেকে নামতে গিয়ে প্রাণ গেল যুবকের

রাজধানীর মতিঝিলে বাস থেকে নামার সময় চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 08:05 PM

নিহত মো. আকবর (৩৫) বেসরকারি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। তিনি ডেমরার কোনাপাড়া এলাকায় থাকতেন।

মতিঝিল থানার এসআই আমান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে ডেমরা থেকে একটি বাসে করে আকবর মতিঝিলে আসেন।

"বাস থেকে নামামাত্র ওই বাসের পেছনের চাকা আকবরের ওপর উঠে যায়। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

তবে বাসটি দ্রুত চলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি বলে এসআই আমান জানান।

গত ২৯ নভেম্বর কারওয়ানবাজার এলাকায় বাস থেকে নামতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী।