হিযবুত তাহরীরের ৩ কর্মী আটক
রাজধানীর খিলক্ষেত বাজার থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
এরা হলো- নাঈম (২৬), আবু মুসা (২২) ও আতাউর রহমান (১৯)।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে খিলক্ষেত বাজার থেকে লিফলেট বিতরণের সময় আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
