২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে তিন 'হিযবুত সদস্য' গ্রেপ্তার

রাজধানীর উত্তর বাড্ডা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:53 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

এরা হলেন- নূর আলম (২৭), আমজাদ হোসেন (৩২) ও মাহমুদুল আলম (১৮)। 0

বাড্ডা থানার ওসি এমএ জলিল জানান, বুধবার রাত ১১টার দিকে উত্তরা বাড্ডার আলীর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের কাছে হিযবুত তাহরীরের প্রচারপত্র পাওয়া গেছে বলেও জানান ওসি।