রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে আগামী ১৮ ডিসেম্বর প্রতিবেশী দেশটিতে সফরে যাচ্ছেন আবদুল হামিদ।
প্রতিমন্ত্রী ওই সফরের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে ইহসানুল করিম জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
