২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১২ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বৃহস্পতিবার ভোরে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।

কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে চালানো এ অভিযানে ৬০ লাখ টাকা মূল্যের ১১ হাজার ৯৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।