মুন্সীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ সদরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির এসআই সেলিম মিয়া জানান, রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মুন্সীগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সেলিম বলেন, "ওই বৃদ্ধাকে কোনো গাড়ি চাপা দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
