২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলায় চট্টগ্রাম ও নরসিংদীর দুইটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

বুধবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর শুনানি শেষে এ জরিমানা ধার্য করেন বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

এতে জানানো হয়, শুনানিতে চট্টগ্রামের বিডি সি ফুডস লিমিটেডকে ১৬ লাখ টাকা এবং নরসিংদীর মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীব বৈচিত্র্যের ক্ষতি করায় চট্টগ্রামের সাগরিকা রোডের বিডি সি ফুডস লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া পরিবেশ ছাড়পত্র না থাকা এবং অপরিশোধিত তরল বর্জ্য পুরাতন ব্রক্ষপুত্র নদীতে ফেলে পরিবেশের ক্ষতি করায় নরসিংদীর বাগহাটার মহারাণী প্রিন্টিং ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের পরিদর্শক দল আগে কারখানা দুটি পরিদর্শন করে। বুধবার প্রতিষ্ঠান দুটির প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়।