২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিল বকেয়া: চট্টগ্রামে ১০ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রায় নয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম নগরীতে ১০টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 08:43 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

এসময় খেলাপী গ্রাহকদের বিরুদ্ধে ছয়টি মামলাও করেছে পিডিবি।

বুধবার নগরীর পাথরঘাটা এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন পিডিবি’র জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. হাসান।

পিডিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিডিবি পাথরঘাটার আওতাধীন আলকরণ, টেরীবাজার, আন্দরকিল্লা, চন্দনপুরা ও সিরাজদৌল্লা রোডে মোট নয় লাখ টাকা বকেয়া থাকায় ১০ টি সংযোগ বিচ্ছিন্ন করে ছয়টি মামলা করা হয়েছে।