২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গ্রেপ্তার ৭ হিযবুতকর্মী রিমান্ডে

চট্টগ্রামে শুক্রবার গ্রেপ্তার হিযবুত তাহরির সাত কর্মীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:47 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া প্রত্যেককে দুইদিন করে হেফাজতে নেওয়ার আদেশ দেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী।

শুক্রবার দুপুরে নগরীর আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিলির সময় নিষিদ্ধ এই সংগঠনের সাতকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়। যেখানে তাদের কথিত ‘খিলাফত রাষ্ট্র’ প্রতিষ্ঠায় সেনাবাহিনীকেও উস্কানি দিয়ে বক্তব্য ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুহসিন কলেজ বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাফায়াত ইয়াছির ইকবাল, বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ সেমিস্টারের শিক্ষার্থী তন্ময় সুফিয়ান, নৌ প্রকৌশলী রায়গানুল ইসলাম, ব্যবসায়ী নূর মোহাম্মদ (৩২) ও আলীফ মো. বিলাউল (২৫)

পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত শুনানি শেষে তাদের দুই দিন করে রিমান্ডে পাঠান।