২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে তৈরি পোশাক কারখানার যন্ত্রপাতি আটক

ভারত থেকে চোরাই পথে আসা ১৬টি নিটিং মেশিনসহ তৈরি পোশাক খাতের বেশ কিছু যন্ত্রপাতি বেনাপোল থেকে জব্দ করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 02:55 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

Image
বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল বাজারে এসএ পরিবহনের কাউন্টার থেকে যন্ত্রপাতিগুলো জব্দ করা হয়। এ ঘটনার কাউকে আটক করা যায়নি।

বিজিবি কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, ভারত থেকে চোরাই পথে তৈরি পোশাক কারখানায় ব্যবহারের বেশ কিছু নিটিং মেশিন বেনাপোলে নিয়ে আসার গোপনে খবর পায় বিজিবি। এরপর বেনাপোল সদর কোম্পানি বিজিবির টহলদল অভিযান চালিয়ে ওই ১৬টি নিটিং মেশিনসহ বেশ কিছু খুচরা যন্ত্রাংশ জব্দ করে।

“এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য কোটি টাকা। সেগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।”

এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।