মন্ত্রী মহসিন আলীর দুঃখপ্রকাশ
সাংবাদিকদের নিয়ে মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
ফাইল ছবি
গত ৯ আগস্ট সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের কটাক্ষ করে বক্তব্য দিয়ে মন্ত্রী সমালোচিত হন।
মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মহসিন আলী বলেন, “আমার কথাবার্তায় আপনারা মনঃক্ষুণ্ন হলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন আমরা সবাই মিলে জাতিকে এগিয়ে নিয়ে যাই।”
বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
