ফোরকানের যুদ্ধাপরাধের অভিযোগ গঠনের আদেশ ১৮ ডিসেম্বর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক পটুয়াখালীর ফোরকান মল্লিকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ হবে আগামী ১৮ ডিসেম্বর।
এদিন ফোরকান মল্লিকের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের ওপর শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। তাকে সাহায্য করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি।
এসময় আসামিপক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুছ ছালাম খান। তিনি ফোরকানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করে আদেশ দেয় আদালত।
গত ১৭ নভেম্বর সকালে ট্রাইব্যুনালে ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, র্ধষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ মানবতাবিরোধী আট অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আটজনকে হত্যা ও গণহত্যা, ৪ জনকে ধর্ষণ, ৩ জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১৩টি পরিবারকে দেশান্তরে বাধ্য করা, ৬৪টি বসতবাড়ি ও দোকানে লুটপাট ও অগ্নিসংযোগের মোট পাঁচটি অভিযোগ আনা হয় ফোরকানের বিরুদ্ধে।
একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, র্ধষণ ও অগ্নিসংযোগের দায়ে ২০০৯ সালে ২১ জুলাই ফোরকানের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় আবদুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
এবছরের ২৫ জুন ফোরকানকে বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পরে ২০০৯ সালের ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
২৬ জুন থেকে ফোরকানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তার বিরুদ্ধে তদন্ত করেন তদন্ত র্কমর্কতা সত্যরঞ্জণ রায়।
গত ৩ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলার গ্রেপ্তার দেখিয়ে মো.ফোরকান মল্লিককে কেন্দ্রীয় করাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-২।
