২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ডায়রিয়া ও নিউমোনিয়া হচ্ছে শিশুর

ঝিনাইদহে শীতের তীব্রতা বাড়ায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা।  

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার সাহা জানান, প্রতিদিন সদর হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে প্রায় দুশ শিশু চিকিৎসার জন্য আসছে।

এদের মধ্যে প্রায় সকলেই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। জটিল রোগীদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

উপজেলা হাসপাতালগুলোতেও এ দুধরনের রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার ঝিনাইদহ সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে ৪০ জন এবং শৈলকুপা হাসপাতালে ৭ জন শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। 

বেডে স্থান সংকুলান না হওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. আব্দুস সালাম জানান, শীতের তীব্রতা বাড়ার পর শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়ার আক্রান্ত হচ্ছে।  

তিনি শিশুদের ঠাণ্ডা যাতে না লাগে সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দেন।