মালিতে বাংলাদেশি সেনার মৃত্যু
মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত এক বাংলাদেশি সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
সার্জেন্ট মো. মিরাজুল ইসলাম (৪৩) মালিতে ব্যানটিপিটি-১ এ কর্মরত ছিলেন বলে মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৩ ডিসেম্বর মালির মিনুসমার লেভেল-১ হাসপাতালে মিরাজুলের মৃত্যু হয় বলে আইএসপিআর জানালেও বিজ্ঞপ্তিতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি।
মিরজুল ১৯৯২ সালের ৮ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সাপ্লাই কোরে যোগ দেন।
গত ১৩ মে ব্যানটিপিটি-১ এর সঙ্গে মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যান তিনি। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।
