২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে সোমবার রাতে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

মৃত তাহেরা খাতুন (১৪) সদর উপজেলার ছত্রপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে। সে আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

আলমডাঙ্গা থানার ওসি মনিরুদ্দিন মোল্লা জানান, সোমবার বিকালে তাহেরার নানি তাকে শহরের আনন্দধাম এলাকার ভাড়া বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান।

সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে ঘরের দরোজা বন্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে তার ঝুলন্ত লাশ দেখতে পান।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি মনিরুদ্দিন আরও জানান, লাশ দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে, তবে হাতে আঁচড়ের দাগ থাকায় কিছুটা সন্দেহ থাকছে।

তাই এটা হত্যা নাকি আত্মহত্যা তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না। 

মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।