চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
হল্ট স্টেশনের মাস্টার হাফিজুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ওই স্টেশনে থামে না।
সকালে ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হাশেম আলী চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে যান।
