ট্রলারের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জে ট্রলারের ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ফাতেমা আক্তার (১৪) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডান একাডেমীর নবম শ্রেণির ছাত্রী।
স্কুলের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, সোমবার ছিল ফাতেমার বার্ষিক পরীক্ষার শেষ দিন।
ফাতেমা সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুল ঘাটে ট্রলারের ইঞ্জিনে তার ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে।
এসময় ঘাটের লোকজন দ্রুত তাকে নগরীর মণ্ডলপাড়ার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিকালে বন্দরের সাবদি কবরস্থানে তাকে দাফন করা হয়।
