২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণে এক ব্যক্তিকে গণপিটুনি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে এক চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 09:25 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

আটক ব্যক্তি ও শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া এলাকায় বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম শুক্কুর আলী (৩৫)। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির আঙ্গিনায় খেলার সময় শিশুটির হাতে হাতে পিঁয়াজু দিয়ে পাশের এক বিলে নিয়ে যায় শুক্কুর আলী।

“সেখানে শিশুটিকে শুক্কুর ধর্ষণ করে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।”

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়রা শুক্কুরকে গণপিটুনি দিয়ে আমাদের হাতে তুলে দেয়। দু’জনকেই চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে।”