২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাফটকে ফের আটক চট্টগ্রামের জামায়াত নেতা

জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটকে আবার আটক হয়েছেন চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার বিকালে নগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (আইসিটি ও মিডিয়া) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাড়া পাওয়ার পর নজরুল ইসলামকে কারাফটক থেকে আটক করা হয়।

“তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আছে কিনা তা যাচাই করার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১৪টি মামলা ছিল।

“সর্বশেষ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পান। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছার পর তা যাচাই-বাছাই করে তাকে বিকালে ছেড়ে দেওয়া হয়।”

গত ১২ মে নগরীর সিরাজ উদ দৌল্লাহ রোডসংলগ্ন দেওয়ানজী পুকুর লেইন এলাকায় অবস্থিত জামায়াতের কার্যালয় থেকে আমির অ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।