২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বটতলী থেকে শাটল ট্রেন চালুর দাবিতে অবস্থান

আবারও ষোলশহর স্টেশনের পরিবর্তে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার দুপুরে উপাচার্য কার্যালয়ের সামনে এই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় পুলিশের লাঠিপেটায় দুজন কর্মী আঘাত পান বলেও দাবি করেন সংগঠনের নেতারা।

চবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বিকুল তাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ষোলশহর স্টেশনের পরিবর্তে বটতলী স্টেশন থেকে শাটল ট্রেন চালুর দাবিতে ভিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলাম আমরা।

“এসময় পুলিশ আমাদের ওপর হামলা করলে আমি এবং প্রচার সম্পাদক মীর্জা ফখরুল আঘাত পাই।”

শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারিতে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের অন্যতম মাধ্যম শাটল ট্রেন।

আগে ক্যাম্পাস থেকে বটতলী পর্যন্ত শাটল ট্রেন চলাচল করতো। কিন্তু চট্টগ্রাম রেল স্টেশনে ইয়ার্ড রি-মডেলিং প্রকল্পের কাজের জন্য গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে বটতলীর পরিবর্তে ষোলশহর স্টেশন থেকে ট্রেন চলাচল করছে।

এই কারণে বটতলী থেকে ক্যাম্পাসগামী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

একই দাবিতে এর আগেও তিনবার ছাত্রসমাবেশ, মানববন্ধন ও মিছিল করেছে ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

পুরনো খবর:

চট্টগ্রামের বটতলী থেকে চবির শাটল ট্রেন চালুর দাবি