২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বটতলী থেকে চবির শাটল ট্রেন চালুর দাবি

চট্টগ্রাম নগরীর বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চালুর দাবিতে ক্যাম্পাসে সমাবেশ ও মিছিল হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 06:41 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রবিবার দুপুরে কলা অনুষদের সামনে সমাবেশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশন।

সমাবেশে বক্তারা বলেন, আগে বটতলী থেকে শাটল ট্রেন চলাচল করলেও স্টেশনে সংস্কারের অজুহাতে গত একবছর ধরে ট্রেন চলাচল করছে ষোলশহর থেকে। এতে করে অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে।

সমাবেশ থেকে বক্তারা বটতলী স্টেশন থেকে রেল চলাচলের জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি মিছিল ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ঘুরে চাকসু ভবনের সামনে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিকুল তাজিমের কামরুল হাসান, মতিউর রহমান, মির্জা ফখরুল, কিরন, মামুন ও জিহাদ।